বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

"চেঙ্কু ডানটা" মিস করছি তোমায়



........................................................................................................................

চেঙ্কু ডানটা (ডাংগুলি), এই খেলা ছোট বেলায় কত খেলেছি। এই তো কয়েক দিন আগেই খেলেছি মনে হচ্ছে। এখন আর গ্রামে এই খেলাটি কাউকে খেলতেও  দেখি না। মনে হয় হারিয়ে গেলো এই খেলাটিও। সেই মার্বেল খেলা,লাটিম খেলালুকাটু (লুকুচুরি) আর সাথে মায়ের বকুনি এবং মাইর

মিস করছি। খুব মিস করছি। 


Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো

www.facebook.com/kontebahejago

বুধবার, ১৩ মে, ২০১৫

জেনে নিন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের নাম সমূহ

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের নাম সমূহঃ
**************************************************
ইন্টারনেটে অনেক সার্চ করার পর আমার এবং আপনাদের জন্য একটা দারুণ তথ্য  সংগ্রহ করলাম, আর তা হলো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের নাম এবং অবস্থান। চেষ্টা করেছি সবগুলো তুলে ধরার জন্য। অনাকাঙ্ক্ষিত ভাবে দু-একটি নাম বাদ পরলে বা ভুল হলে ক্ষমা করবেন। আশা করছি তথ্যটি সবার কাজে লাগবে......

তাহলে আসুন জেনে নেওয়া যাক----
...................................................................................................................................
জেনারেল 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি), সাভার।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।
বাংলাদেশ প্রফেশনালস বিশ্ববিদ্যালয়, ঢাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

ইসলাম 
ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


ইন্জিনিয়ারিং 
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট), ঢাকা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট). চট্টগ্রাম।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর।

টেকনোলোজি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।

কৃষি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।
শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।


মেডিকেল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।


ভেটেরিনারি সায়েন্স
চট্টগ্রাম ভেটেরিনারি এবং প্রানীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো

www.facebook.com/kontebahejago

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

৬নং রাধানগর ইউনিয়ন, বদরগঞ্জ, রংপুর

..............................................................................................................................................................
.............................................................................................................................................................
রংপুর জেলার বদরগন্জ উপজেলার মধ্যে এই ইউনিয়ন অবস্থিত। রংপুর শহর থেকে ২৫কিঃমিঃপশ্চিমে ও বদরগন্জ উপজেলার থেকে ১২ কিঃমিঃ পশ্চিমে হয়ে উত্তরেদিকে রাধানগর ইউপি অফিস অবস্থিত।রাধানগর ইউনিয়নের দক্ষিণে  ৮নং রামনাথপুর ইউনিয়ন, উত্তরে তারাগন্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়ন,পূর্ব দিকে ৯নং দামদোরপুর ইউনিয়ন, এবং পশ্চিমে নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অবস্থিত। পূর্ব- উত্তর দিকে ঐতিহ্যবাহী চিকলি নদী ৪টি ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত। এ ইউনিয়নের অধিক অংশ মানুষ কৃষিজীবি।এছাড়াও চাকুরীজীবি,দিনমজুর, ব্যবসায়ী, ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে। মঙ্গাপীরিত এ ইউনিয়নে কর্মহীন প্রায় ৪/৫ হাজার নারী ওপুরুষ জীবিকার তাগিদে ঢাকা, চট্রোগ্রাম,সিলেট,কুমিল্লা, ফেনি,গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করেন্।এ ইউনিয়নের অধিকাংশ মানুষ ধার্মিক।



এক নজরে রাধানগর ইউনিয়ন
ক) নাম ৬ নং রাধানগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন ১১.০৬(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা২৩০৯৩জন(২০১১সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামেরসংখ্যা ১৫টি।
ঙ) মৌজারসংখ্যা৪ টি।
চ) হাট/বাজারসংখ্যা-৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম সিএনজি/ভ্যান।
জ) শিক্ষারহার ৪৯%।(২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     
    উচ্চবিদ্যালয়ঃ ৩টি,
    মাদ্রাসা- ২টি।
ঝ) বর্তমান দায়িত্বরত চেয়ারম্যান জনাব মো:আ: ওয়াহেদ সরকার
)  ইউনিয়ন পরিষদ জনবল
            ১) নির্বাচিত পরিষদ সদস্য ১৩ জন।
            ২) ইউনিয়ন পরিষদ সচিব ১জন।
            ৩) ইউনিয়ন গ্রামপুলিশ ১০ জন।
            ৪)  উদ্দ্যোক্তা ২ জন ।

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো

www.facebook.com/kontebahejago

শনিবার, ৯ মে, ২০১৫

তুমি আমার ভালবাসার শুরু এবং শেষ

মা' কে নিয়ে দু-কলম লেখার চেষ্টা করলাম-
...................................................................................................................................................................
মা' – ছোট্ট একটা শব্দ। এই ছোট্ট শব্দের মাঝে আছে বিশাল ভালবাসা, স্নেহ, মায়া আর মমতা। এই মা ছাড়া কোন প্রাণীই পৃথিবীতে আসতে পারে না।
জন্মদাত্রী হিসেবে আমার কিংবা আপনার সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে৷ তাই তাঁকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের কোনো প্রয়োজন নেই৷ তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে মা দিবস' হিসেবে পালন করা হয়। যার সূত্রপাত ১৯১৪ সালের ৮ই মে থেকে৷ সঙ্গে উপহার হিসেবে চিহ্নিত করা হয়েছে সাদা কার্নেশন ফুল৷ সমীক্ষা বলছে, বছরের আর পাঁচটা দিনের তুলনায় এদিন অনেক বেশি মানুষ নিজের মাকে ফোন করেন, তাঁর জন্য ফুল কেনেন, উপহার দেন৷ আচ্ছা সত্যি করে বলুন তো, মায়েদের কি আলাদা করে কোনো উপহারের প্রয়োজন পড়ে? তাঁরা যে সন্তানের মুখে শুধুমাত্র মা' ডাক শুনতে পেলেই জীবনের পরম উপহারটি পেয়ে যান৷
কোনো `মা তিনি যে পেশাতেই থাকুন না কেন, যত কুশ্রীই হন না কেন, সন্তানের কাছে তিনি কিন্তু দেবীর মতোই৷ ইসলামে মায়ের পায়ের নীচে বেহেস্ত' পাওয়ার কথা বলা হয়েছে৷
মায়ের ভালবাসা

আসলে কেন জানি এরকম লোকদেখানো ঘটা করে মা দিবস পালন করা আমার ভালো লাগে না। কত ছেলে-মেয়ে কিংবা পুত্রবধুকে দেখি মায়েদের অবহেলা করতে। যে মা-বাবা আমাদের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, মুখে তুলে দিয়েছে অন্ন, সেই বাবা-মা বৃদ্ধ বয়সে সন্তাদের উপর নির্ভরশীল হয়ে পড়লে সন্তানরা ছোটবেলার কথা ভুলে যায়। আবার যখন শুনি বৃদ্ধাশ্রম নামক একটি কারাগারের কথা বুকটা কেঁপে উঠে। সেদিন একটি পত্রিকায় বৃদ্ধাশ্রম থেকে পাঠানো একজন বৃদ্ধ মায়ের লেখা একটি চিঠি পড়লাম। খুবই মর্মাহত হয়েছি। মায়ের এরকম কষ্ট হয়তো কোন বিবেকবান মানুষই মেনে নিতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি এখনও অনেক বাবা-মা এই বৃদ্ধাশ্রম নামক কারাগারে বন্দি এবং এর সংখ্যা এখন বৃদ্ধিও পাচ্ছে।
ছোট বেলায় মাকে ছাড়া ঘুমাইতে পারতাম না, খেতেও পারতাম সর্বোপরি মাকে ছাড়া কোন কিছুই চিন্তা করতাম না। কিন্তু এখন হয়তো কেউ মাকে স্মরণ করারও সময়  পাই না।
আজ যাদের প্রিয় মা পৃথিবী ছেরে চলে গেছে তারাই অনুভব করতে পারে মা কি জিনিস। যেটা আমরা বুঝতে চাই না।
আজ আমি গ্রামের বাহিরে থাকি। আমার প্রিয় মা কে অনেক মিস করতেছি। তাই মাকে বলতে চাই- মা তোমাকে অনেক মিস করতেছি, তোমাকে অনেক অনেক ভালবাসি। তুমি আমার ভালবাসার শুরু এবং শেষ।
আর বেশি কিছু লিখতে পারছি না, শেষে আপনাদেরকে বলতে চাই, যতদিন মা' বেঁচে আছেন প্রতিটি দিন পালন করুন মা দিবস' হিসেবে৷

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো
www.facebook.com/kontebahejago


শুক্রবার, ৮ মে, ২০১৫

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে করবেন

............................................................................................................................................................
এটি কোন কাজে লাগেঃ
বিদেশে যাওয়া বা বিদেশে চাকুরির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। পুলিশ ক্লিয়রেন্স সার্টিফিকেট এর অর্থ হচ্ছে, যাকে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া হচ্ছে তিনি কোন অপরাধী নন এবং তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগও নেই।




পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবার পদ্ধতি:
একটি সাদা কাগজে বাংলা বা ইংরেজীতে পুলিশ কমিশনার মহোদয় বরাবর আবেদন করতে হয়, সাথে ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্টের ফটোকপি দিতে হয়। পাসপোর্টের যে সকল পৃষ্ঠায় প্রার্থী সংক্রান্ত তথ্য রয়েছে যে সকল পৃষ্ঠা এবং যদি নবায়ন করা হয়ে থাকে তবে নাবায়নের পৃষ্ঠাসহ পাসপোর্টের ফটোকপি দাখিল করতে হয়। কর্তৃপক্ষ চাইলে মূল পাসপোর্টও প্রদর্শন করতে হয়। মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট গৃহীত হয় না।
 
ঠিকানা সংক্রান্ত নিয়মাবলী:
পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানার যে কোন একটি অবশ্যই ঢাকা মহানগর এলাকার অভ্যন্তরে হতে হবে এবং অবশ্যই ঐ ঠিকানায় বসবাস করতে হবে। যদি পাসপোর্টে উল্লেখিত স্থায়ী/বর্তমান ঠিকানা অথবা থানা এলাকার পরিবর্তন হয় তবে নিকটস্থ কর্তৃপক্ষের কাছ থেকে ঠিকানা সংশোধন করে পাসপোর্টের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর দাখিলকৃত জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রে উল্লেখিত ঠিকানার সাথে প্রার্থীর বর্তমান বসবাসের ঠিকানার মিল থাকা জরুরি।
 
যারা বিদেশে অবস্থান করছেন তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্টের ফটোকপিসহ তার পক্ষে আত্মীয়/অনুমোদিত ব্যক্তি আবেদন পত্র দাখিল করতে পারেন।
 
পাসপোর্টে উল্লেখিত ঠিকানা যদি ঢাকা মহানগরীর বাইরে হয় তবে ঠিকানাটি যে জেলার অন্তর্গত সেই জেলার বিশেষ পুলিশ সুপার বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করতে হয়।
 
সাথে যা যা প্রয়োজন:
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখায় কোড নম্বর- (-২২০১-০০০১-২৬৮১) এর অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালানের মূলকপি। ব্যাংক চালানের কোড নম্বর  এর ঘরে কোন প্রকার ঘষামাজা / ফ্লুইড ব্যবহার করা যাবে না এবং সঠিকভাবে ব্যাংক কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল দেয়া হল কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মেশিন রিডেবল পাসপোর্টের (এম.আর.পি) ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরুপ জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ/ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদপত্রের ফটোকপি ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হয়।
শুধুমাত্র স্পেন সংক্রান্ত পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য প্রার্থীকে তার আবেদনসহ উপরে উল্লেখিত কাগজপত্রের সাথে ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা ০৩ এ দাখিল করতে হয়।
 
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়া
আবেদনপত্র জমা দেয়ার পর অফিস থেকে প্রাথমিকভাবে সিরিয়াল নম্বরসহ একটি টোকেন দেয়া হয়। টোকেনে একটি তারিখ উল্লেখ করা হয়। উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট থানায় টোকেনটি জমা দিতে হয়। এরপর থানার তরফ থেকে একটি তদন্তর্কায সম্পন্ন করা হয়। এই তদন্তের সাত () কর্মদিবসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হয়।
 
বাংলাদেশে বসবাসরত/কর্মরত বিদেশী নাগরিক/বিদেশী পাসপোর্টধারী ব্যক্তিগণ উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজে অথবা অনুমোদিত ব্যক্তি দ্বারা আবেদনপত্র দাখিল করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
 
পুলিশ কমিশনার মহোদয়ের নিকট আবেদনের নমুনা-
 
বরাবর,
পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা।
বিষয়ঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন।
 
 
জনাব,
         
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী এই মর্মে আবেদন করছি যে, আমি/ আমার………………………...................বিদেশ যাওয়া/ স্থায়ীভাবে বসবাস করা/ ............................................................................................ জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। আমার.............................................................................. পাসপোর্ট অনুযায়ী বৃত্তান্ত নিম্নরুপঃ-          
 
নাম..................................................................................................
পিতা/ স্বামী........................................................................................
ঠিকানা....................................................................................
.............................................................................................
পাসপোর্ট নম্বর ..........................ইস্যুর তারিখ ......................................
স্থান ..........................................................
 
অতএব, মহোদয়ের নিকট আবেদন, আমি যাতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
 
                                                                                               
বিনীত নিবেদক
তারিখ....................
                                                                                      ...............................
                                                                                     
ফোন...........................   


(তাজাখবর.কম)

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো
www.facebook.com/kontebahejago